এইমাত্র পাওয়া

শিক্ষক পেটানো আওয়ামী লীগ নেতাকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক।।

কুড়িগ্রামের রৌমারীতে প্রধান শিক্ষককে মারধর করায় এবং দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডের জন্য উপজেলা আওয়ামী লীগের উপজেলার কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ পদসহ দল থেকে মো. রোকনুজ্জামানকে অব্যাহতি দেয়া হয়েছে। শনিবার রাতে রৌমারী প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রৌমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রৌমারী সিজি জামান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হােরায়রা। বক্তব্যে জানারো হয় রৌমারী উপজেলা আওয়ামী লীগের সদ্য ঘোষিত কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. রোকনুজ্জামান রোকন উপজেলার ফুলকারচর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুন্নবীকে আমার অফিস কক্ষে কথা বলা ও বাক-বিতন্ডার সময় হঠাৎ তাকে চড়থাপ্পড়, কিল-ঘুষি মারতে থাকেন।

এটা মোটেও ঠিক করেননি তিনি। বড় মাপের অন্যায় করেছেন।বিষয়টি তাৎক্ষনিক কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগকে জানানোর পর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের নির্দেশে মো. রোকনুজ্জামান রোকনকে ওই প্রধান শিক্ষককে মারধর করা এবং দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডের জন্য উপজেলা আওয়ামী লীগের সদ্য ঘোষিত কমিটির ত্রাণ ও সমাজকল্যান পদসহ আওয়ামী লীগের সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হলো। অন্যদিকে এ ঘটনায় শনিবার সন্ধায় আওয়ামী লীগ নেতা রোকনুজ্জামান রোকন, সহযোগী আসাদুজ্জামান ও অজ্ঞাতনামা আরও ১০-১২ জনের বিরুদ্ধে রৌমারী থানায় মামলা করেছেন ভুক্তভুগী শিক্ষক মো. নুরুন্নবী।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.