এইমাত্র পাওয়া

মজুদ গ্যাস চলবে আর ১১ বছর

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বর্তমানে (জুন, ২০২২) দেশে মজুদ গ্যাসের পরিমাণ ৯.০৬ ট্রিলিয়ন ঘনফুট (টিসিএফ), মজুদকৃত গ্যাস দ্বারা প্রায় ১১ বছর বাংলাদেশের চাহিদা মেটানো সম্ভব হবে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

সোমবার (১৬ জানুয়ারি) জাতীয় সংসদে এমপি নুরুন্নবী চৌধুরীর এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। এ সময় স্পিকার ড শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করছিলেন।

নসরুল হামিদ বলেন, সর্বশেষ গত বছরের ১ জুলাই প্রাক্কলন অনুযায়ী দেশে মোট উত্তোলনযোগ্য প্রমাণিত ও সম্ভাব্য মজুদ ২৮.৫৯ টিসিএফ। শুরু হতে ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত দেশে ক্রমপুঞ্জিত গ্যাস উৎপাদনের পরিমাণ প্রায় ১৯.৫৩ টিসিএফ। সে হিসেবে ২০২২ সালের ১ জুলাই পর্যন্ত উত্তোলনযোগ্য অবশিষ্ট মজুদের পরিমাণ ৯.০৬ টিসিএফ। দেশীয় গ্যাসক্ষেত্রগুলো থেকে দৈনিক গড়ে প্রায় ২২৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন হচ্ছে। সে হিসেবে অবশিষ্ট মজুদকৃত গ্যাস দ্বারা প্রায় ১১ বছর বাংলাদেশের চাহিদা মেটানো সম্ভব হবে।

নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানের বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/১৬/২৩   


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.