এইমাত্র পাওয়া

ধর্ষণের দায়ে প্রধান শিক্ষক কারাগারে

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরাঃ জেলার শ্যামনগর উপজেলায় বুদ্ধিপ্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের দায়ে ১৬৩নং পূর্ব রমজাননগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস সবুর গাজীকে কারাগারে পাঠিয়েছে থানা পুলিশ।

শনিবার নিজ বাড়ি থেকে শ্যামনগর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাখায়েতুল ইসলাম তাকে গ্রেফতার করে। তিনি মানিকখালী গ্রামের মৃত ছাদেম আলী গাজীর পুত্র।

শ্যামনগর থানার ওসি নুর ইসলাম (বাদল) জানান, ওই শিক্ষক প্রতিবন্ধী নারীকে প্রায় ধর্ষণ করত। এক পর্যায়ে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগী নারীর ভাই শ্যামনগর থানায় মামলা করে। ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য সাতক্ষীরায় পাঠানো হয়েছে। শিক্ষক আব্দুস সবুরকে গ্রেফতার করে সাতক্ষীরা আদালতে প্রেরণ করা হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/১৪/২৩ 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.