নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অসচ্ছল ও দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক ঋণ দেওয়ার সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। পড়ালেখার শেষে কর্মজীবনে প্রবেশের পর এ ঋণ পরিশোধ করতে হবে বলে সুপারিশে বলা হয়েছে।
৪৮তম বার্ষিক প্রতিবেদনে এসব সুপারিশ করেছে ইউজিসি। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে সুপারিশসহ প্রতিবেদন হস্তান্তর করা হয়। এ সময় ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
ইউজিসির সুপারিশে বলা হয়েছে, উন্নত বিশ্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য শিক্ষা ঋণ রয়েছে। পরিবর্তীতে কর্মজীবনে প্রবেশের পর বা অন্য কোনোভাবে সেই ঋণ পরিশোধ করার বিধান রয়েছে। বাংলাদেশেও উচ্চশিক্ষায় অধ্যয়নরত অসচ্ছল শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদানে এনডাউমেন্ট (প্রদত্ত তহবিল) গঠন করে শিক্ষা ঋণ কর্মসূচি চালুর প্রস্তাব করা হয়েছে।
ইউজিসির সুপারিশে আরো বলা হয়েছে, পাবলিক বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে সান্ধ্যকালীন, উইকেন্ড এক্সিকিউটিভ প্রভৃতি নামে প্রোগ্রাম ও কোর্স পরিচালিত হচ্ছে। এগুলো বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলছে। এ ধরনের কোর্স পরিচালনা করা পাবলিক বিশ্ববিদ্যালয়ের বৈশিষ্ট্য এবং নিয়মিত শিক্ষার্থীর স্বার্থের পরিপন্থী। এসব কোর্স বন্ধ হওয়া জরুরি।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/১৪/২৩
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
