শিক্ষাবার্তা ডেস্কঃ শেরপুরে ঝিনাইগাতী উপজেলার পাইকুড়া এআরপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর নবী আজাদের চাকরির মেয়াদ শেষ হলেও দায়িত্ব না ছাড়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। প্রধান শিক্ষক নূরনবী আজাদের চাকরির সর্বোচ্চ বয়সসীমায় গত ৩১শে ডিসেম্বর ২০২২ সালে শেষ হলেও এখনো ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক পদে বহাল তবিয়তে রয়েছেন তিনি।
জানা গেছে, নুর নবী আজাদের জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ ১ জানুয়ারি ১৯৬৩ সাল। সে অনুযায়ী ৩১ ডিসেম্বর তাকে অবসরে যাওয়ার কথা। কিন্তু তিনি তা না করে নতুন করে জন্ম তারিখ ১০ সেপ্টেম্বর ১৯৬৪ সাল দেখিয়ে অপর একটি জাতীয় পরিচয়পত্র তৈরি করে চাকুরিতে বহাল থাকতে নানা কৌশল ও প্রভাব খাটিয়ে আসছেন বলে অভিযোগ রয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
