ইউনিক আইডির তথ্য এন্ট্রির সময় বাড়ল

শিক্ষাবার্তা ডেস্কঃ শিক্ষার্থীদের প্রোফাইল ডাটাবেজ তৈরি ও ইউনিক আইডির জন্য সফটওয়ারে তথ্য এন্ট্রি করতে প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকদের আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এদিন পর্যন্ত ষষ্ঠ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি ও আপলোড করা যাবে। এর আগে ৩১ ডিসেম্বর পর্যন্ত শিক্ষার্থীদের ডাটা এন্ট্রির সুযোগ ছিল।

বিষয়টি জানিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের আইইআইএমএস প্রকল্প থেকে সব সরকারি বেসরকারি স্কুল-কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের চিঠি পাঠানো হয়েছে।

প্রকল্প পরিচালক অধ্যাপক মো. শামছুল আলম স্বাক্ষরিত চিঠিতে (গত ১ জানুয়ারি) বলা হয়েছে, ষষ্ঠ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী প্রোফাইল ডাটাবেজ প্রণয়ন ও ইউআইডি দেওয়ার লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায় থেকে স্টুডেন্ট প্রোফাইল ডাটাবেজ সফটওয়্যারে মাধ্যমে ডাটা এন্ট্রির কাজ চলছে। ডাটা এন্ট্রির সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত ছিল। এ কার্যক্রমের সময়সীমা ৩১ জানুয়ারি পর্যন্ত পুনঃনির্ধারণ করা হলো। এ সময়সীমা আর বাড়ানো হবে না। এ দিনের মধ্যে ডাটা এন্ট্রির কাজ শেষ করতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/০৮/২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়। 

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.