অনলাইন ডেস্ক।।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, একটা গোষ্ঠী পুঁজিবাজার নিয়ে ষড়যন্ত্র করছে। তারা মিথ্যা তথ্য দিয়ে বাজারকে পেছনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আশা করছি, পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে।
বৃহস্পতিবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) ভবনে ক্যাপিটাল মার্কেট এক্সপো-২০২৩ উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন শুধু পুঁজিবাজারই নয়, একটি গ্রুপ চালাকির সঙ্গে দেশের রাজনৈতিক ও অর্থনীতির উন্নতিকে ডিফাইন করছে, গুজব ছড়াচ্ছে, মিথ্যা কথা বলছে, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। দেশ যে এত এগিয়েছে, তারা বলছেন, এটা ঠিক না। কিন্তু দৃশ্যমান উন্নতি তো আর তারা অস্বীকার করতে পারবে না। যারা এগুলো করছে, তারা এই দেশের উন্নতি চায় না।
টিপু মুনশি বলেন, বৈশ্বিক সংকট নিয়ে আমি চিন্তিত। কিন্তু প্রধানমন্ত্রী যেভাবে দেশ পরিচালনা করছেন, আমরা এগিয়ে যাব। তিনি বলেন, সংকটেও রফতানি বাড়ছে।
বক্তব্য শেষে তিন দিনব্যাপী পুঁজিবাজার মেলার উদ্বোধন ঘোষণা করেন বাণিজ্যমন্ত্রী।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
