এইমাত্র পাওয়া

ডাক ও টেলিযোগাযোগ বিভাগে নতুন সচিব

 

নিউজ ডেস্ক।।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি অনুবিভাগের অতিরিক্ত সচিব আবুল কাশেম মো. মহিউদ্দিনকে পদোন্নতি দিয়ে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। এ বিভাগে দায়িত্বরত সচিব আবু হেনা মোরশেদ জামানকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) এ সংক্রান্ত পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এর আগে কৃষি মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিব ওয়াহিদা আক্তারকে পদোন্নতি দিয়ে কৃষি মন্ত্রণালয়ের সচিব নিয়োগ দিয়েছে সরকার।

কৃষি মন্ত্রণালয়ের ইতিহাসে তিনিই প্রথম নারী কৃষি সচিব।
অন্যদিকে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিনকে সচিব পদে পদোন্নতি দিয়ে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) রেক্টর নিয়োগ দেওয়া হয়েছে।

বিপিএটিসির রেক্টরের পদটি সচিব পদমর্যাদার। বিপিএটিসি রেক্টর পদে দায়িত্বরত রমেন্দ্রনাথ বিশ্বাসকে অবসরে যাওয়ার সুবিধার্থে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
এছাড়া পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব মর্যাদা) সত্যজিৎ কর্মকারকে পরিকল্পনা বিভাগের সচিব পদে বদলি করা হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.