নিউজ ডেস্ক।।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) পদমর্যাদার দুজন ও সহকারী কমিশনার (এসি) পদমর্যাদার তিন জনসহ মোট পাঁচ কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।
ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়ন করা হয়।
আদেশে ডিবি-মিরপুর বিভাগের পল্লবী জোনাল টিমের এডিসি মো. মোস্তফা কামালকে ডিবি-লালবাগ বিভাগের লালবাগ জোনাল টিমের এডিসি এবং এডিসি মো. রাশেদ হাসানকে পল্লবী জোনাল টিমের এডিসি হিসেবে পদায়ন করা হয়েছে।
একই আদেশে ট্রাফিক-ওয়ারি জোনের এসি বিপ্লব কুমার রায়কে এসি (পেট্রোল-ওয়ারি), পেট্রোল-ওয়ারির এসি মো. গোলাম মোর্সেদকে এসি (ক্রাইম) ও এসি (ক্রাইম-২) নীপা বিশ্বাসকে ট্রাফিক ওয়ারি জোনের এসি হিসেবে পদায়ন করা হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
