অনলাইন ডেস্ক।।
সফলভাবে বিশ্বকাপ আয়োজন করায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান।
বিবৃতিতে সৌদি বাদশাহর পক্ষ থেকে বলা হয়েছে, ‘আপনাদেরকে আমাদের আন্তরিক ধন্যবাদ পাঠাতে পেরে আমরা আনন্দিত। আপনাদের ভবিষ্যত অর্জনের জন্যও শুভ কামনা। ’
একই বার্তা দিয়েছেন সৌদি যুবরাজও।
তিনিও কাতারকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়াও ওমান, সংযুক্ত আরব আমিরাতসহ বেশ কয়েকটি আরব দেশ সফলভাবে বিশ্বকাপ আয়োজন করায় কাতারকে অভিনন্দন জানিয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
