অনলাইন ডেস্ক।।
গতকাল ১৮ ডিসেম্বর ছিল কাতার ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২২-এর ফাইনাল। আর্জেন্টিনা ও শেষ বিশ্বকাপ চ্যাম্পিয়ান ফ্রান্স মুখোমুখি হয় কাতারের লুসাইল স্টেডিয়ামে। তবে শুধু গ্যালারির দর্শকই নন, সারাবিশ্বে এই উন্মাদনা ছড়িয়ে যায়। উৎসবের আমেজে রুদ্ধশ্বাস এক ম্যাচ। শেষ হাসিটা হাসে মেসির আর্জেন্টিনা। এদিকে ফ্রান্সের খেলোয়াড় কিলিয়ান এমবাপের গোল্ডেন বুট জয়।
তবে সব কিছু ছাপিয়ে টেক জায়ান্ট গুগলও এক রেকর্ড করেছে। বিশ্বকাপ ফাইনালের কারণেই ঝুলিতে রেকর্ড এনেছে সার্চ ইঞ্জিন গুগল। গত ২৫ বছরের ট্রাফিকের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড তৈরি হয়েছে। গুগল সার্চের এই রেকর্ডের কথা টুইট করে নিজেই জানান গুগলের সিইও সুন্দর পিচাই।
গুগলের ২৫ বছরের পথ চলার সবচেয়ে বেশি ট্রাফিক ছিল বিশ্বকাপ ফাইনাল চলাকালীন। মেসি, এমবাপের সম্পর্কে জানতে হুমড়ি খেয়ে পড়ছিল মানুষ গুগলে। সেই সঙ্গে ফিফা বিশ্বকাপ সম্পর্কেও ব্যবহারকারীরা সার্চ করছিলেন নানা বিষয়। মেসির জীবন যাপন, পরিবার, স্ত্রী সন্তান ও তার অর্জন নিয়ে সার্চ করা হচ্ছিল বিশ্বের বিভিন্ন স্থান থেকে।
তবে শুধু গুগলেই নয়, বিশ্বের সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ট্রেন্ডিংয়ে মেসি, এমবাপে এবং ফিফা বিশ্বকাপ ২০২২। সেটা সর্বোচ্চ পর্যায়ে গিয়েছে ম্যাচ চলাকালীন এবং আর্জেন্টিনার জয়ের পরে।
এমনকি গুগল ডুডলেও আজ উদযাপন করা হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়। ডুডলে স্থান পেয়েছে নীল রং। পাশাপাশি রয়েছে সোনালির ছোঁয়া। এই টুর্নামেন্টে মেসির হাতে উঠেছে ‘গোল্ডেন বল’। তাই ডুডলে জায়গা পেয়েছে সোনালি রং।
সূত্র: এনডিটিভি
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
