চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মো. আবুল হোসেন (৫৮) নামের এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৮ টার দিকে মিরসরাইয়ের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছোট কমলদহ বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল হোসেন মিরসরাই উপজেলার ওয়াহেপুর ইউনিয়নের মাইজগাও এলাকার মৃত রফিজউজ্জামানের ছেলে। তিনি মিরসরাইয়ের মাজেদা হক উচ্চবিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক ছিলেন।
আবুল হোসেনের প্রতিবেশী মোহাম্মদ গিয়াসউদ্দিন জানান, সকালে ঘাস কেটে তিনি বাড়ি ফিরছিলেন। রাস্তা পার হওয়ার সময় একটি প্রাইভেট কার তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় লোকজন তার লাশ উদ্ধার করেছে।
জোররগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক সোহেল সরকার জানান, সড়ক দুর্ঘটনায় শিক্ষকের মৃত্যুর সংবাদ তিনি জেনেছেন। এ বিষয়ে খোঁজখবর নিচ্ছেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
