অনলাইন ডেস্ক।।
পররাষ্ট্রমন্ত্রী এ কে এম আব্দুল মোমেন জানিয়েছেন, বাংলাদেশের ওপর চাপ কমাতে আগামী বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) থেকে রোহিঙ্গাদের নেয়া শুরু করতে পারে যুক্তরাষ্ট্র। প্রথম তালিকায় জায়গা পেয়েছেন ৬২ জন রোহিঙ্গা।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিকেলে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী জানান, সর্বমোট ৩০০ থেকে ৮০০ জন রোহিঙ্গাকে যুক্তরাষ্ট্রে নেয়া হতে পারে।তিনি আরো জানান, তবে নির্দিষ্ট কোনো সংখ্যা উল্লেখ করেনি যুক্তরাষ্ট্র। বাংলাদেশের ওপর ভার কমাতে এ সিদ্ধান্ত বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
