এইমাত্র পাওয়া

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল ১৪ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক: 

আরেক দফা পেছালো  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশের তারিখ। আজ সোমবার (২৮শে নভেম্বর) চূড়ান্ত ফলাফল প্রকাশের কথা থাকলেও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়, আগামী ১৪ই ডিসেম্বর ফলাফল প্রকাশ করা হবে।

আজ সোমবার (২৮শে নভেম্বর) বিকেলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘শূন্য পদ যাচাই-বাছাই করে আগামী ১৪ই ডিসেম্বর বিকেলে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে।’

মাহবুবুর রহমান তুহিন আরও বলেন, ‘ সোমবার বিকেলে ফলাফল প্রকাশের কথা ছিল। কিন্তু প্রকৃত শূন্য পদ আবার যাচাই-বাছাই করার জন্য নতুন করে ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়েছে।’

এদিকে প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের জন্য ২০২০ সালে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তির অনুমোদিত পদ অনুসারে ৩২ হাজার ৫৭৭ পদে শিক্ষক নিয়োগ দেয়ার কথা থাকলেও এটি বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছিল।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.