এইমাত্র পাওয়া

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের ফল আজ হচ্ছে না

নিজস্ব প্রতিবেদক।।

সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল আজ প্রকাশ হতে পারে এমন সংবাদ ছড়িয়ে পড়লেও নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল আজ প্রকাশ হচ্ছে না বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এ ছাড়াও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত বলেন, ‘ফল প্রকাশের কার্যক্রম দ্রুত করা হচ্ছে। নিয়োগ পরীক্ষার ফল আজ প্রকাশিত হচ্ছে না। আগামী সপ্তাহে ফল প্রকাশ করা হতে পারে।’

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে, সহকারী শিক্ষকের পদসংখ্যা বাড়িয়ে ৪৫ হাজার শিক্ষক নিয়োগের কথা থাকলেও এটি হচ্ছে না। বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদেই নিয়োগ হচ্ছে। সে অনুসারে ৩২ হাজার ৫৭৭টি পদেই নিয়োগ দেওয়া হবে।

সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ২০২০ সালের ২০ অক্টোবর বিজ্ঞপ্তি প্রকাশ করে। চলতি বছর লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া শেষ হয়েছে। এ নিয়োগ পরীক্ষায় আবেদন করেন ১৩ লাখ ৯ হাজার ৪৬১ প্রার্থী। প্রথম ধাপের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৪০ হাজার ৮৬২ জন, দ্বিতীয় ধাপে ৫৩ হাজার ৫৯৫ এবং তৃতীয় ধাপে ৫৭ হাজার ৩৬৮ জন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.