নিজস্ব প্রতিবেদক।।
ব্যবসা সহজ করার উদ্দেশ্যে বিদ্যমান আমদানি- রপ্তানি লাইসেন্স রেজিস্ট্রেশন ও নবায়নের মেয়াদ এক বছর থেকে বাড়িয়ে পাঁচ বছর করার সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) মন্ত্রণালয়ের উপ সচিব নুসরাত আইরিন স্বাক্ষরিত এক পরিপত্রে এ তথ্য জানানো হয়েছে।
পরিপত্রে বলা হয়, আমদানিকারক ও রপ্তানিকারকসহ সবাইকে জানানো যাচ্ছে যে, বাণিজ্য মন্ত্রণালয়ের গত ২৮সেপ্টেম্বর অনুষ্ঠিত ‘ব্যবসা সহজীকরণের উদ্দেশ্যে বিদ্যমান লাইসেন্স রেজিস্ট্রেশনসমূহের নবায়নের মেয়াদ বাড়ানো সংক্রান্ত সভার সিদ্ধান্ত নিম্নোক্তভাবে কার্যকর করা হলো-
• বিদ্যমান ইমপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট (IRC) ও এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেটের (ERC) মেয়াদ ০১ (এক) বছরের পরিবর্তে ০৫ (পাঁচ) বছর পর্যন্ত নির্ধারণ করা হলো। সংশ্লিষ্ট আবেদনকারী তার প্রয়োজন অনুযায়ী ০১ থেকে ০৫ বছর পর্যন্ত যেকোনো মেয়াদের IRC ও ERC গ্রহণ করতে পারবেন।
ওই পরিপত্রের ৩৫ নং রেগুলেশনে আরও বলা হয়, IRC ও ERC এর ইস্যুনবায়নের তারিখ থেকে মেয়াদ ধরা হবে এবং IRC ও ERC গ্রহণকারী ব্যক্তি, প্রতিষ্ঠানকে মেয়াদ অনুযায়ী সার্টিফিকেট ইস্যুনবায়ন ফি জমা দিতে হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
