এইমাত্র পাওয়া

প্রাথমিকে পুরুষের চেয়ে নারী শিক্ষক প্রায় দ্বিগুণ

নিজস্ব প্রতিবেদক।।

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরুষ শিক্ষক রয়েছেন আড়াই লাখের বেশি। আর নারী শিক্ষক চার লাখের বেশি। ফলে প্রাথমিকে নারী শিক্ষকের সংখ্যা পুরুষ শিক্ষকের প্রায় দ্বিগুণ। সম্প্রতি ২০২১-২২ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রতিবেদনটি গত বৃহস্পতিবার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট শিক্ষক ছয় লাখ ৫৭ হাজার ১৯৩ জন। এর মধ্যে পুরুষ শিক্ষকের সংখ্যা দুই লাখ ৫৪ হাজার ১২ জন। আর নারী শিক্ষকের সংখ্যা চার লাখ তিন হাজার ১৮১ জন।

প্রাথমিকের দুই লাখ ৫৪ হাজার পুরুষ শিক্ষকের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের সংখ্যা এক লাখ ২৭ হাজার ৮০৯ জন। অন্যান্য শিক্ষকের সংখ্যা এক লাখ ২৬ হাজার ২০৩ জন। আর চার লাখের বেশি নারী শিক্ষকের মধ্যে সরকারি প্রাথমিকে দুই লাখ ৩১ হাজার ২৮৬ জন। এ ছাড়া অন্যান্য নারী শিক্ষকের সংখ্যা এক লাখ ৭১ হাজার ৮৯৫ জন।

তথ্য অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরে প্রাক-প্রাথমিকসহ প্রাথমিকে মোট শিক্ষার্থীর সংখ্যা দুই কোটি এক লাখ ৯৭২ জন। এর মধ্যে প্রাথমিকে শিক্ষার্থী রয়েছে এক কোটি ৩৪ লাখ ৮৪ হাজার ৬১৭ জন। আর প্রাক-প্রাথমিকে শিক্ষার্থী রয়েছে ৬৬ লাখ ১৬ হাজার ৩৫৫ জন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.