এইমাত্র পাওয়া

আসছে নতুন ৪ পাবলিক বিশ্ববিদ্যালয়

নিউজ ডেস্ক।।

নতুন করে দেশে আরও চারটি পাবলিক বিশ্ববিদ্যালয় হতে চলেছে। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কাজও শুরু করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

নতুন এ বিশ্ববিদ্যালয়গুলো হলো- নাটোরে ড. এম এ ওয়াজেদ মিয়া কৃষি বিশ্ববিদ্যালয়, নারায়ণগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং শরীয়তপুরে শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয়।

এর মধ্যে প্রথম ৩টি বিশ্ববিদ্যালয়ের খসড়া আইনের ওপর মতামত দিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগে চিঠি পাঠানো হয়েছে। এছাড়া শরীয়তপুরের শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয়ের আইন-২০২২ প্রমিতকরণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

 

প্রতিবেদনের তথ্যমতে, ২০২১-২২ অর্থবছরে দেশের ৪১টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে ১১টি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং ৩০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.