এইমাত্র পাওয়া

কোন দেশ বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ?

স্পোর্টস ডেস্ক।।

সংযুক্ত আরব আমিরাত-নামিবিয়ার মধ্যকার ম্যাচ শেষ হওয়ার পরই জানা গেল সুপার টুয়েলভে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ। বৃহস্পতিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে শ্বাসরুদ্ধকর ম্যাচে নামিবিয়া ৭ রানে হেরে যায়।

নামিবিয়ার বিপক্ষে জয়ে আরব আমিরাতের তেমন কোনো লাভ হয়নি। তারা বিশ্বকাপে ৩ ম্যাচে অংশ নিয়ে একটিতে জয় পেল। এই জয় অলংকারিকই; কিন্তু আমিরাতের জয়ে সুবিধা হয়েছে নেদারল্যান্ডসের। তারা তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে সুপার টুয়েলভে খেলা নিশ্চিত করে।

একই গ্রুপ থেকে বৃহস্পতিবার দিনের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে ১৬ রানে হারিয়ে বিশ্বকাপের মূলপর্বের খেলা নিশ্চিত করে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলংকা।

বিশ্বকাপের বাছাইপর্বের ‘এ’ গ্রুপ থেকে সুপার টুয়েলভে খেলা নিশ্চিত করেছে শ্রীলংকা ও নেদারল্যান্ডস। এই নেদারল্যান্ডসের বিপক্ষেই সোমবার সকাল ১০টায় হোবার্টে মুখোমুখি হবে বাংলাদেশ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.