নিউজ ডেস্ক।।
বিশ্বব্যাপী প্রায় ১০০ কোটি মানুষ কোনো না কোনো মানসিক রোগে ভুগছেন এবং ৮০ থেকে ৯০ শতাংশ মানুষের মানসিক স্বাস্থ্যজনিত সমস্যা অনিরুপিত রয়েছে। প্রতি এক লাখ মানুষের জন্য একজনেরও কম মানসিক স্বাস্থ্যকর্মী রয়েছেন। মানসিক স্বাস্থ্য নিয়ে যে প্রচারণা ও অর্থ বরাদ্দ দেয়া উচিত তা আমরা বাংলাদেশে বা সারা বিশ্বেই দেখি না। মানসিক স্বাস্থ্য নিয়ে আরো বেশি কাজ করা উচিত।
গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০২২ উপলক্ষে ইনার হুইল অব ঢাকা নর্থওয়েস্ট ও ব্রাইটার টুমরো ফাউন্ডেশনের (বিটিএফ) যৌথ আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা। ঢাকা রিপোর্ট।
বক্তারা বলেন, কোভিড-১৯ মহামারী আমাদের মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলেছে ও অব্যাহত রেখেছে। স্বল্প ও দীর্ঘমেয়াদি মানসিক চাপ বাড়িয়েছে। মহামারীর প্রথম বছরে উদ্বেগ এবং হতাশাজনক ব্যাধি ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই সময়ে মানসিক স্বাস্থ্য পরিষেবাগুলো মারাত্মকভাবে ব্যাহত হয়েছে এবং মানসিক স্বাস্থ্যের অবস্থার জন্য চিকিৎসার ফাঁক প্রশস্ত হয়েছে।
অনুষ্ঠানে মানসিক স্বাস্থ্য নিয়ে মূল বক্তব্য তুলে ধরেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা: ফারজানা রহমান দীনা।
আলোচনা সভা শেষে শিশু ও কিশোরদের হাতে সার্টিফিকেট ও বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য লেখা মগ তুলে দেয়া হয়।
ইনার হুইল ক্লাব অব ঢাকা নর্থ ওয়েস্টের সভাপতি সারাহ সালাহ উদ্দিনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ব্রাইটার টুমরো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি জয়শ্রী জামান, ইনার হুইল ক্লাব অব ঢাকা নর্থ ওয়েস্টের সাবেক প্রেসিডেন্ট সাজেদা আখতার, বাংলাদেশে সাওল হার্ট সেন্টারের প্রতিষ্ঠাতা মোহন রায়হান প্রমুখ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
