ইন্টারনেট সেবায় ‘এক দেশ এক রেট’ বাস্তবায়ন না করায় ৬৫টি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানকে (আইএসপি) জরিমানা করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
বিটিআরসির ২৬৭তম কমিশন সভায় এসব আইএসপিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
সোমবার (১০ অক্টোবর) সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে পাঠানো চিঠিতে বলা হয়, আগামী ১০ কার্য দিবসের মধ্যে জরিমানার অর্থ জমা না দিলে লাইসেন্স বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জরিমানা করা আইএসপিগুলোর তালিকা বিটিআরসির (http://www.btrc.gov.bd/) ওয়েবসাইটে পাওয়া যাবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
