নিউজ ডেস্ক।।
বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা এখন ৬৫ লাখ ৬১ হাজার।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, সোমবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ৬৫ লাখ ৬১ হাজার ২৮ জনের। আক্রান্ত হয়েছেন ৬২ কোটি ৬৬ লাখ ৭৩ হাজার ৬৯৮ জন। এছাড়া সুস্থ মানুষের সংখ্যা ৬০ কোটি ৬৩ লাখ ৮৮ হাজার ৭৭৮ জন।
এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে নয় কোটি ৮৫ লাখ ৫৫ হাজার ৭২ জন। মোট মারা গেছেন ১০ লাখ ৮৭ হাজার ৮৮০ জন।
তালিকায় আক্রান্তে দ্বিতীয় অবস্থানে আছে ভারত। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে চার কোটি ৪৬ লাখ ১৪ হাজার ৪৩৭ জন। এছাড়া মৃত্যুতে তৃতীয় স্থানে আছে দেশটি। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ২৮ হাজার ৮১৪ জনের।
তালিকায় আক্রান্তে তৃতীয় স্থানে আছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে তিন কোটি ৫৮ লাখ ৬৬ হাজার ২৫৩ জন। মোট মৃত্যু হয়েছে এক লাখ ৫৫ হাজার ৪২২ জনের।
এছাড়া ব্রাজিল আক্রান্তে চতুর্থ আর মৃত্যুতে দ্বিতীয় স্থানে আছে। আক্রান্ত হয়েছে মোট তিন কোটি ৪৭ লাখ ৬৪ হাজার ৬৬১ জন। আর মৃত্যু হয়েছে ছয় লাখ ৮৬ হাজার ৯১০ জনের।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
