অনলাইন ডেস্ক।।
প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় শুক্রবার থেকে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন নদ-নদীতে ইলিশ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এই সময় উপকূলীয় এলাকার নদ-নদী সাগরে কোন ধরনের জাল ফেলা যাবে না। এই ২২দিন ইলিশ ধরা, বিক্রি, মজুদ, বাজারজাত ও পরিবহন আইনত দণ্ডনীয়। সরকারের এই কর্মসূচি বাস্তবানে সারা দেশের নদ-নদীতে অভিযান শুরু করেছে প্রশাসন।
মৎস্য কর্মকর্তা ড. বিমল চন্দ্র দাস জানান, প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণের জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এই সময়ে জেলার ৫১ হাজার ৭শত জেলেকে ২৫ কেজি করে চাল দেয়া হবে।
এদিকে নৌ-বন্দর থানার ওসি আ. জলিল বলেন, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে নৌ পুলিশ দুই ভাগে অভিযান পরিচালনা করছে। নদীতে মাছ শিকার কিংবা নদীতে প্রবেশেকারীদের বিরুদ্ধে অভিযান চলছে।
মেঘনা, কালা বদর, আড়িয়াল খাঁ, গজারিয়া, তেতুলিয়া, মাসকাটা নদী ইলিশের অভয়শ্রম হলেও এবার দেশের সব নদীতে মা ইলিশ সংরক্ষনের উদ্যোগ নেয়া হয়েছে। ইলিশ উৎপাদন বৃদ্ধি করাই এই কর্মসূচির মূল লক্ষ্য।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
