এইমাত্র পাওয়া

ইডেনে ছাত্রীদের অনৈতিক কাজে বাধ্য করার সত্যতা মেলেনি

রাজধানী ঢাকার ইডেন মহিলা কলেজে কোনো শিক্ষার্থীকে অনৈতিক কাজে বাধ্য করার সত্যতা পায়নি তদন্ত কমিটি।

বৃহস্পতিবার ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গত ২৪ সেপ্টেম্বর দিবাগত রাতে ইডেন মহিলা কলেজ ক্যাম্পাসে সংঘঠিত অনাকাঙ্ক্ষিত ঘটনা ও তৎপরবর্তীকালে অন্যান্য বিশৃঙ্খল পরিস্থিতির ঘটনাগুলো এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত কিছু শিক্ষার্থীর বক্তব্যের প্রেক্ষিতে কলেজের সিনিয়র শিক্ষক প্রফেসর মােহাম্মদ জিয়াউল হক, প্রফেসর কাজী আতিকুজ্জামান, প্রফেসর সুফিয়া আখতার এবং প্রফেসর মেহেরুন্নেসা মেরীর সমন্বয়ে গঠিত তদন্ত কমিটি তদন্ত করে প্রতিবেদন দাখিল করেছেন। প্রতিবেদনে কোনো শিক্ষার্থীকে অনৈতিক কাজে বাধ্য করার কোনো সত্যতা পাওয়া যায়নি বলে তদন্ত কমিটি জানিয়েছেন।’

এ ছাড়া সিট বাণিজ্য ও মারামারির ঘটনাসহ অন্যান্য অভিযােগের বিষয়ে তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে কলেজ প্রশাসন বিধি অনুসারে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.