এইমাত্র পাওয়া

জাবিতে নতুন ৩ সহকারী প্রক্টর

অনলাইন ডেস্ক।।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তিন শিক্ষককে সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

নতুন ৩ সহকারী প্রক্টর পেল জাবি

তারা আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন বলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সোমবার জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক অনুপ মজুমদার, গণিত বিভাগের প্রভাষক প্রকৃতি বিশ্বাস এবং মাইক্রোবায়োলজি বিভাগের প্রভাষক নাদিম শরীফকে সহকারী প্রক্টরের দায়িত্ব দেওয়া হয়েছে। তারা নিয়ম অনুযায়ী সুযোগ-সুবিধা ভোগ করবেন।

বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক আ স ম ফিরোজ-উল-হাসান বর্তমানে প্রক্টরের দায়িত্বে রয়েছেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.