নিজস্ব প্রতিবেদক।।
রংপুরের বদরগঞ্জ উপজেলায় পানিতে ডুবে মনিরুজ্জামান বাবু (৬) ও মোহাম্মদ বিজয় বাবু (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। বাড়ির পাশের পুকুরে ডুবে ওই দুই শিশুর মৃত্যু হয়।
নিহত শিশু মনিরুজ্জামান উপজেলার গোপালপুর মধ্যপাড়া গ্রামের মুস্তাফিজুর রহমানের ছেলে এবং বিজয় বাবু একই গ্রামের আনারুল হকের ছেলে।
স্থানীয়রা জানান, শিশু মনিরুজ্জামান ও বিজয় বাবু বাড়ির সবার চোখ ফাঁকি দিয়ে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে। পরে পানিতে ডুবে যায়। মনিরুজ্জমানের মা কান্নাকাটি শুরু করলে এক যুবক পুকুরে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। এর কিছুক্ষণ পর ওই দুই শিশুর মরদেহ উদ্ধার হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান। তিনি জানান, নিহত শিশুদের পরিবার থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
