নিজস্ব প্রতিবেদক।।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে প্রথম দুই ম্যাচে পুরোপুরি জ্বলে উঠতে না পারলেও তৃতীয় ম্যাচে সাকিব আল হাসানের নৈপূণ্যে জয় পেল গায়ানা। শুধু ব্যাটিং নয়, বোলিং-ফিল্ডিংয়ে সমান অবদান রেখে দলকে এনে দিলেন দারুণ এক জয়।
রোববার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ ভোরে শুরু হওয়া ম্যাচটিতে প্রথম ব্যাট হাতে করেন ২৫ বলে ৩৫ রান, বোলিংয়ে ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে পেয়েছেন ৩ উইকেট। ফিল্ডিংয়ে সরাসরি থ্রোতে স্ট্যাম্প ভেঙে একটি রানআউটও করেছেন সাকিব।
এ ম্যাচে ত্রিনবাগো নাইট রাইডার্সকে ৩৭ রানে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। প্রথম ৬ ম্যাচে মাত্র এক জয় পাওয়া গায়ানা, সাকিব যোগ দেওয়ার পর তিন ম্যাচের সবকয়টিই জিতেছে দিলটি।
এই জয়ের সুবাদে ৯ ম্যাচে ৪ জয় ও পরিত্যক্ত ম্যাচ থেকে পাওয়া এক পয়েন্টের সুবাদে মোট ৯ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে উঠে এসেছে গায়ানা। একইসঙ্গে প্লে-অফের টিকিটও নিশ্চিত হয়ে গেছে তাদের। বিদায় নিয়েছে ত্রিনবাগো।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
