নিজস্ব প্রতিনিধি।।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার নয় কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।
বুধবার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এ পদায়ন করা হয় বলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে জানানো হয়।
এডিসি পদমর্যাদার সাত কর্মকর্তাকে ডিএমপির গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগে (উত্তর) পদায়ন করা হয়েছে। তারা হলেন- ফজলুর রহমান, মো. জুনায়েদ আলম সরকার, মহিদুল ইসলাম, মনিরুল ইসলাম, আশরাফউল্লাহ, মো. নাজমুল হক এবং মাহমুদুল হাসান।
এছাড়া সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার দুই কর্মকর্তাকে ডিএমপির গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগে (দক্ষিণ) পদায়ন করা হয়েছে। তারা হলেন- জুয়েল রানা ও মো. তারেক সেকান্দার।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
