স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আনোয়ার হোসেন হাওলাদার জানিয়েছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণ স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ নয়। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ডেঙ্গু সংক্রান্ত এক জরিপের ফল প্রকাশ উপলক্ষে তিনি এসব কথা বলেন।
এসময় স্বাস্থ্য সচিব বলেন, হয়তো সবসময় হয় সবকিছু হয় না, কিন্তু চেষ্টা করা হয়। তবে সবাইকে (ডেঙ্গু) প্রতিরোধের কাজটা করতে হবে।
সংবাদ সম্মেলনে জরিপের তথ্য উপস্থাপন করেন অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম। জরিপের ফলে দেখা গেছে, তিন হাজার ১৫০টি বাড়ির মধ্যে ২ হাজার ৮২৯টির নমুনা পরীক্ষায় ফল নেগেটিভ এসেছে। ১৫৯টি বাড়িতে ফল পজিটিভ এসেছে। মোট পজিটিভ আসা বাড়িগুলোর মধ্যে ৬৩টি ডিএনসিসিতে এবং ৯৬টি ডিএসসিসিতে অবস্থিত।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
