এইমাত্র পাওয়া

ডিএসসিসি বন্ধ থাকবে রোববার

নিউজ ডেস্ক।।

ঢাকা মিউনিসিপ্যালের সাবেক মেয়র ব্যারিস্টার আবুল হাসনাতের সম্মানে আগামী রোববার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ছুটি ঘোষণা করা হয়েছে।

শনিবার কর্পোরেশনের সচিব আকরামুজ্জামান সই করা এক অফিস আদেশ জারি করে এই ছুটি ঘোষণা করা হয়।

আকরামুজ্জামান জানান, ঢাকা মিউনিসিপ্যালের সাবেক মেয়র ব্যারিস্টার আবুল হাসনাতের ‌‌‌বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনায় এবং তার প্রতি সম্মান প্রদর্শনার্থে আগামী ১৮ সেপ্টেম্বর রোববার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রণাধীন সব কার্যালয়ের জন্য পূর্ণ দিবস ছুটি ঘোষণা করা হয়েছে। এদিন কর্পোরেশনের প্রধান কার্যালয়সহ সব আঞ্চলিক কার্যালয় বন্ধ থাকবে। তবে হাসপাতাল, বিদ্যুৎ বিভাগসহ অতি জরুরি সেবাসমূহ ছুটির আওতাবহির্ভূত থাকবে বলে জানানো হয়।

উল্লেখ্য, ঢাকা পৌর কর্পোরেশনের প্রথম মেয়র ব্যারিস্টার আবুল হাসনাত গত শুক্রবার ভোর ৫টায় লন্ডনে নিজের বাসায় ইন্তেকাল করেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.