সোমবার সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৮ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া নতুন ৩৪৫ রোগীর মধ্যে ঢাকার বাসিন্দা ২২৮ জন। এই সময়ে ঢাকার বাইরের হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ১১৭ জন। এখন দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা সর্বমোট ১ হাজার ১১২ জনের মধ্যে ৮৫৩ জনই ঢাকার ৫০টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছে। আর ঢাকার বাইরে রয়েছে সর্বমোট ২৫৯ জন রোগী।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছে ৯ হাজার ৯৫ জন। এর মধ্যে ঢাকার রোগীর সংখ্যা ৭ হাজার ২৯৯। আর ঢাকার বাইরে বিভিন্ন জেলায় সর্বমোট রোগী ভর্তি হয়েছে ১ হাজার ৭৯৬ জন।
এর আগে ৬ সেপ্টেম্বর তার আগের ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ রোগীর মৃত্যু হয়, যা চলতি বছর এখন পর্যন্ত এক দিনে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু ছিল।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
