নিজস্ব প্রতিবেদক।।
শনিবার আনুষ্ঠানিকভাবে ব্রিটেনের রাজমুকুট পরবেন রাজা তৃতীয় চার্লস। শুক্রবার (৯ সেপ্টেম্বর) বাকিংহাম প্রাসাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
বাকিংহাম প্রাসাদ জানিয়েছে, স্থানীয় সময় শনিবার সকাল ১০টায় অ্যাসেশন কাউন্সিলের সঙ্গে বৈঠক করবেন রাজা তৃতীয় চার্লস। এই কাউন্সিল রাজকীয় উত্তরাধিকার মনোনয়নের বিষয়টি দেখভাল করে থাকে। বেলা ১১টার দিকে সেন্ট জেমস প্রাসাদের বারান্দা থেকে জনসম্মুখে শাসনভার হস্তান্তরের বিষয়টি ঘোষণা করবে কমিটি।
বৃহস্পতিবার ৯৬ বছর বয়সে মারা যান রানি দ্বিতীয় এলিজাবেথ। এর আগে সিংহাসনের পরবর্তী উত্তরাধিকার হিসেবে প্রিন্স চার্লসের নাম ঘোষণা করেছিলেন রানি। স্বাভাবিকভাবেই রানির মৃত্যুর পরপর ব্রিটেনের শাসনভার চার্লসের ওপর ন্যাস্ত হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
