এইমাত্র পাওয়া

ফেসবুকে সরকার বিরোধী পোস্ট দেওয়ায় শিক্ষা অফিসার বদলী

ওই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ, তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন সময় সরকারবিরোধী পোস্ট করতেন। সর্বশেষ গত বৃহস্পতিবার ‘শুভ জন্মদিন বিএনপি’ লিখে ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে একটি পোস্ট করেন তিনি। এরপরই সরকার দলীয় ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা এর প্রতিবাদ জানান।

ছাত্রলীগের অভিযোগে বলা হয়, একজন সরকারি কর্মকর্তা হয়েও তিনি নিয়মিত ফেসবুকে সরকারবিরোধী পোস্ট করেন। সরকারি নীতিমালা ভঙ্গ করায় তাঁকে বদলি ও বরখাস্তের দাবি জানাচ্ছে ছাত্রলীগ।

ইউএনও মোহাম্মদ মামুন বলেন, ওই শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তিনি একটি লিখিত অভিযোগ পেয়েছেন। বদলির কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘এটা তো মিনিস্ট্রি (মন্ত্রণালয়) থেকে করেছে, বদলি তো আমরা করি নাই। যারা বদলি করেছে, তারাই জানবে।’

এ বিষয়ে শিক্ষা কর্মকর্তা অজন্তা ইসলাম বলেন, ‘আমাকে কেন বদলি করা হলো, সেটা আমিও জানতে চাই। আমি ফেসবুকে অনেক পোস্ট করেছি, ঠিক কোন পোস্টের কারণে আমাকে বদলি করা হলো, সেটা আমার জানা নাই। তবে ছাত্রলীগের নেতা-কর্মীদের দাবি, তাঁরাই আমাকে বদলি করিয়েছেন। কিন্তু প্রজ্ঞাপনে কোনো কারণ উল্লেখ নেই।’


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.