এইমাত্র পাওয়া

চা শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার,নতুন মজুরি ১৪৫ টাকা

বেলা তিনটায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বিভাগীয় শ্রম দপ্তরের কার্যালয়ে চা শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠকে বসে শ্রম অধিদপ্তর। বৈঠকে সরকারের পক্ষ থেকে শ্রম অধিদপ্তরের মহাপরিচালক খালেদ মামুন চৌধুরী, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. আবদুস শহীদসহ মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট ও চট্টগ্রামের জেলা প্রশাসকের প্রতিনিধি এবং চা-শ্রমিকদের পক্ষে চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকের পর চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) নিপেন পাল ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।

এর আগে দাবি আদায়ে অষ্টম দিনের মতো অনির্দিষ্টকালের ধর্মঘট করছিলেন দেশের ২৩১টি চা-বাগানের শ্রমিকেরা। তাঁরা দেশের বিভিন্ন জায়গায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল করছিলেন।

আর

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.