জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী উপলক্ষে সেন্টার ফর কোয়ালিটি এডুকেশন বাংলাদেশ ও জেলা আইসিটি শিক্ষক ফোরাম ময়মনসিংহ এর আয়োজনে এক ভার্চুয়াল আলোচনা সভা ও দোয়া মাহফিল গতকাল সন্ধ্যা সাড়ে সাতটায় অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ আখতার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোঃ মিজানুর রহমান,
শরিয়তপুরের জেলা প্রশাসক জনাব মোঃ পারভেজ হাসান, চাপাইনবাবগঞ্জ এর জেলা প্রশাসক এ.কে.এম গালিভ খাঁন, চাপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার এ.এইচ.এম আবদুর রকিব, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব নাসরিন সুলতানা ও ময়মনসিংহের জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম। এ ছাড়া উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা আইসিটি শিক্ষক ফোরামের সম্মানিত সভাপতি ও সুযোগ্য জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।
উক্ত ভার্চুয়াল অনুষ্ঠানে ময়মনসিংহ জেলা আইসিটি শিক্ষক ফোরামের সকল সদস্য ও সেন্টার ফর কোয়ালিটি এডুকেশন বাংলাদেশ এর একশত জন সদস্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তাগন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের নানা দিক তুলে ধরে আগস্ট- শোকের মাসতে শক্তিতে পরিনত করার জন্য আহবান জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ
শিক্ষকদের বিশেষ করে আইসিটি বিশেষ জ্ঞান সম্পন্ন শিক্ষকদের সংগঠন সেন্টার ফর কোয়ালিটি এডুকেশন বাংলাদেশ ও আইসিটি শিক্ষক ফোরাম, ময়মনসিংহ এর কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।
অনুষ্ঠানে অতিথিদের পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীগন ও বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শেষে ১৫ আগস্ট ১৯৭৫ সালে শাহাদত বরণকারী জাতির পিতা শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শান্তি কামনায় দোয়া পরিচালনা করা হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
