সম্প্রতি নির্মিত হয়েছে ‘নিঠুর বন্ধুরে’ নামের একটি মিউজিক্যাল ফিল্ম। সেখানে দেখা যাবে এই নায়িকার উপস্থিতি। তার সঙ্গে এখানে মডেল হয়েছেন প্রযোজক জাহাঙ্গীর কবির।
ঢাকার কয়েকটি লোকেশনে টানা তিনদিন শুটিংয়ের পর গেল রবিবার শেষ হয়েছে ‘নিঠুর বন্ধুরে’ শিরোনামের এই মিউজিক্যাল ফিল্মের কাজ। একজন মেয়েকে ঘিরে একটি ছেলের অন্ধ প্রেমের গল্প নিয়েই নির্মিত হয়েছে ‘নিঠুর বন্ধুরে’।
‘নিঠুর বন্ধুরে’র মাধ্যমে প্রথমবার গানের মডেল হয়েছেন নিঝুম রুবিনা। মেঘকন্যা ছবির এই নায়িকা বললেন, ‘কাজ করে ফিল্মি স্বাদ পেয়েছি। অনেক বড় আয়োজনে নির্মাণ করা হয়েছে ‘নিঠুর বন্ধুরে’। আমার বিশ্বাস কাজটি সবার কাছে উপভোগ্যের হবে।’
এ প্রসঙ্গে জাহাঙ্গীর কবির বলেন, ‘কাজটির মধ্যে একটি ছেলের নিখাদ ভালোবাসা ফুটে উঠবে। যার সবকিছু জুড়েই থাকে একটি মেয়ে। যে একাধিকবার ছেলেটির জীবনে আসা যাওয়া করে। তিনি বলেন, পুরোপুরি গল্প নির্ভর একটি কাজ। স্ক্রিনে দেখার পর দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে।
গানের কথা লিখেছেন কাজী শাহীন, সুর করেছেন রবিন ইসলাম। এ গানে জাহাঙ্গীর-নিঝুম রুবিনা ছাড়াও আছেন সাদমান সামির।
‘নিঠুর বন্ধুরে’ নির্মিত হয়েছে ভিউজুয়ালাইজার ওয়ার্কশপের ব্যানারে। প্রতিষ্ঠানটি জানায়, গল্পকে কেন্দ্র করেই এ গান। আয়োজন ফিল্মি, তাই একে বলা হচ্ছে মিউজিক্যাল ফিল্ম। চলতি মাসেই গানটি ইউটিউবে প্রকাশ করা হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল