ময়মনসিংহের ভালুকায় হালিমুন্নেছা চৌধুরাণী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদার সাথে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়।
১৫ আগস্ট (সোমবার) সকালে বিদ্যালয় মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা, বক্তব্য প্রতিযোগিতা, ভাষণ প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় এবং দেয়ালিকার মোড়ক উন্মোচন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারা নীনার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ওমর হায়াৎ খান নঈম, উপজেলা যুবলীগের সভাপতি আনিছুর রহমান রিপন, তাতীলীগের সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক রিফাত হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিক তালুকদার, বিশিষ্ট ব্যবসায়ী মাহবুবুল আলম বাচ্চু সহ বিভিন্ন নেতৃবৃন্দ ও শিক্ষক- শিক্ষার্থীবৃন্দ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
