এইমাত্র পাওয়া

শিশুদের জন্য আরও ১৫ লাখ টিকা পাঠালো যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক।।

সরকার সিদ্ধান্ত নিয়েছে আগামী ১১ আগস্ট পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনাভাইরাসের টিকা কার্যক্রম শুরু করবে। তারই ধারাবাহিকতায় শিশুদের উপযোগী ফাইজারের আরও ১৫ লাখ ডোজ টিকা দিয়েছে যুক্তরাষ্ট্র। এ চালানটি ছোট শিশুদের অনুদান দেওয়া টিকার দ্বিতীয় চালান।

মঙ্গলবার (৯ আগস্ট) স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, দেশের ৭০ শতাংশেরও বেশি নাগরিককে সম্পূর্ণ টিকার আওতায় আনার জন্য যুক্তরাষ্ট্র ফাইজারের তৈরি আরও ১৫ লাখ ডোজ করোনার টিকা বাংলাদেশকে অনুদান দিয়েছে।

এ পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে অনুদান হিসেবে পাওয়া করোনার টিকার পরিমাণ ৭ কোটি ৫০ লাখ ডোজেরও বেশি বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

টিকা ছাড়াও করোনা মোকাবিলায় মানবিক সহায়তা হিসেবে বাংলাদেশকে ১৪ কোটি ডলারেরও বেশি অনুদান দিয়েছে যুক্তরাষ্ট্র।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.