লোডশেডিংয়ের গুজবে কান দেবেন না: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক।।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘বাংলাদেশ বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ। কিন্তু আগামীতে যেন বিদ্যুৎ সরবরাহে বড় কোনও সমস্যা না হয় এর জন্যই লোডশেডিং। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে পুরো পৃথিবীতেই জ্বালানি তেলের সংকট তৈরি হয়েছে, দাম বৃদ্ধি পেয়েছে। এর ফলে সারাবিশ্বেই কিছু সমস্যা হচ্ছে। তবে এটা নিয়ে কোনও গুজব ছড়ানো যাবে না। কেউ গুজব ছড়ালে সেদিকে খেয়াল রাখতে হবে। গুজবে কান দেবেন না।’

বুধবার (২০ জুলাই) সন্ধ্যায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বীর মুক্তিযোদ্ধা ও গুণীজনদের সম্মাননা এবং জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কথা বলেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.