এইমাত্র পাওয়া

আতংকে ১ মাসেও বাড়ি আসেননি নড়াইলের অধ্যক্ষ স্বপন কুমার

এদিকে গত ১৮ জুন শিক্ষক লাঞ্ছনার ঘটনার পর থেকে মির্জাপুর ইউনাইটেড কলেজ বন্ধ আছে। ঈদের ছুটির পর সারা দেশের কলেজ খুললেও এই কলেজ খোলেনি। তবে ২০ জুলাই কলেজটি খোলার সিদ্ধান্ত হয়েছে।কলেজ পরিচালনা পরিষদের সভাপতি অচিন কুমার চক্রবর্তী  বলেন, কলেজের সার্বিক বিষয় বিবেচনায় এনে জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী ২০ জুলাই কলেজ খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

কলেজের জ্যেষ্ঠ শিক্ষক ও কলেজ পরিচালনা পরিষদের শিক্ষক প্রতিনিধি শেখ আকিদুল ইসলাম  বলেন, কলেজের অধ্যক্ষ এখন আত্মগোপনে আছেন। কারও সঙ্গে যোগাযোগ করছেন না।

অধ্যক্ষ লাঞ্ছনার ঘটনায় করা মামলার তদন্ত কর্মকর্তা ও নড়াইল সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহামুদুর রহমান (ওসির দায়িত্বে) বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে দুজন অধ্যক্ষের গলায় জুতার মালা পরিয়েছিলেন। ওই কলেজে ও এলাকায় পুলিশ দিনরাত টহল দিচ্ছে। কারও আতঙ্কের কারণ নেই।

গত ১৮ জুন নড়াইল সদর উপজেলার মির্জাপুর ইউনাইটেড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করা হয়। এর আগের দিন ১৭ জুন ওই কলেজের একাদশ শ্রেণির এক শিক্ষার্থী নিজের ফেসবুকে ভারতের ক্ষমতাসীন বিজেপির বহিষ্কৃত মুখপাত্র নূপুর শর্মার পক্ষ নিয়ে ছবিসহ একটি পোস্ট দেয়। এ নিয়ে উত্তেজনা তৈরি হলে স্বপন কুমার বিশ্বাস ওই শিক্ষার্থীর বাবাকে ডাকেন। কলেজের শিক্ষকদের নিয়ে আলোচনা করেন। আলোচনায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী কলেজ ক্যাম্পাসে পুলিশ ডেকে ওই শিক্ষার্থীকে তাদের কাছে সোপর্দ করা হয়। পুলিশ সদস্যরা ওই শিক্ষার্থীকে ক্যাম্পাস থেকে নিয়ে যেতে চাইলে উত্তেজিত ছাত্ররা বাধা দেয়। তখন নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), পুলিশ সুপার (এসপি) ও জেলা প্রশাসককে (ডিসি) বিষয়টি জানানো হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.