নিজস্ব প্রতিবেদক।।
দিনাজপুরের ফুলবাড়ীতে পানিতে ডুবে যাওয়া ছোট ভাইকে বাঁচাতে গিয়ে রুবাইয়া জান্নাত রিমি (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.শফিকুল ইসলাম।
নিহত রুবাইয়া জান্নাত রিমি উপজেলার বেতদিঘী ইউনিয়নের চকএনায়েতপুর মাদিলাহাট গ্রামের মো.রফিকুল ইসলামের মেয়ে। সে চলতি বছরে উপজেলার সিদ্দিশী উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
গতকাল সোমবার দুপুর দেড়টায় উপজেলার বেতদিঘি ইউপির মাদিলাহাট চকএনায়েতপুর গ্রামে এই মার্মান্তিক ঘটনাটি ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, পরিবারের কয়েকজনের সঙ্গে করে রিমি তাদের নিজ বাড়ীর পুকুরে ছোটভাই মুরছালিনকে নিয়ে গোলস করতে যায়। এ সময় ছোট ভাই পুকুরের পানিতে ডুবে যেতে দেখে নিজে পুকুরে ঝাঁপ দেয়। তবে ছোটভাইকে ডুবে যাওয়া থেকে বাঁচাতে পারলেও নিজেকে রক্ষা করতে পারেনি রিমি। সে পুকুরের পানিতে তলিয়ে যায়। দীর্ঘক্ষণ রিমি পানি থেকে উঠে না আসায় লোকজন পানিতে নেমে তার মরদেহ উদ্ধার কর
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো.শফিকুল ইসলাম জানান, পানিতে ডুবে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
