নিউজ ডেস্ক।।
ঈদ আয়োজনে ট্রাকের ওপর উঠে উচ্চস্বরে গান ও নাচানাচির সময় অর্ধশত শিশুকিশোরকে আটক করেছে পুলিশ।
সোমবার (১১ জুলাই) ঈদের দ্বিতীয় দিন বিকেলে শহরের শহীদ হাসান চত্বর ও আবুল কাশেম সড়ক এলাকা থেকে এসব শিশুকিশোরকে আটকের পর তাদের থানা হেফাজতে নেয়া হয়।
পরে বয়স বিবেচনায় মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় মুক্তি দেওয়া হয় তাদের।
পুলিশ জানায়, ঈদের আয়োজনে অতি উৎসাহী হয়ে ট্রাকে চেপে অপ্রাপ্ত বয়সী শিশুকিশোররা ট্রাক ও সাউন্ড বক্স ভাড়া করে উচ্চস্বরে গান ও নাচানাচি করছে।
এতে যেমন ঘটছে দুর্ঘটনা তেমনি দূষণ হচ্ছে পরিবেশ। তাই তাদের বিরুদ্ধে অভিযানে নামে পুলিশ।
এসময় শহর থেকে দুটি ট্রাক গতিরোধ করে অর্ধশত শিশুকিশোরকে আটক করে থানায় নেওয়া হয়।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান জানান, পশ্চিমা সংস্কৃতিকে অনুসরণ করে বেপরোয়া হয়ে উঠছে উঠতি বয়সীরা। এ অপসংস্কৃতি প্রতিরোধ করতে পুলিশ অভিযান চালায়। পরে তাদের সকলের বয়স বিবেচনায় অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। এ সময় অভিভাবকদের আরও সতর্ক হওয়ার আহ্বান জানানো হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
