এইমাত্র পাওয়া

গাবতলীতে মানুষের ঢল,গাড়ি না পেয়ে গন্তব্যের দিকে পায়ে হাঁটা শুরু

বেসরকারি চাকরিজীবী মো. মাসুম বিল্লাহ চট্টগ্রাম থেকে আজ বেলা ১১টার দিকে গাবতলী বাস টার্মিনালে আসেন। পরিবারের সঙ্গে ঈদ করতে তিনি যাবেন রংপুর। কিন্তু বাসে কোনো টিকিট না পেয়ে সাভারের চন্দ্রার উদ্দেশে হেঁটে রওনা দেন।

মাসুম বিল্লাহ  বলেন, ‘এখন চন্দ্রা যাব। হেঁটে রওনা দিলাম। সিএনজিচালিত অটোরিকশা বা বাস পেলে উঠব। এখানে তো কিছুই পাওয়া যাচ্ছে না। চন্দ্রা থেকে রংপুরগামী বাস পাওয়া যেতে পারে। না পেলেও ভেঙে ভেঙে চলে যাব।’

শুকতারা সার্ভিস লিমিটেডের একটি বাস গাবতলী থেকে পাটুরিয়া ঘাট ছাদে করে যাত্রীপ্রতি ২০০ টাকা করে নিচ্ছে। পিকআপে করে আরিচা ৫০০ টাকা করে নেওয়া হচ্ছে।

পাবনা যাবেন বেসরকারি চাকরিজীবী মো. নুরুল ইসলাম। তিনি  বলেন, ‘সকাল ৯টা থেকে গাবতলী বাস টার্মিনালে বসে আছি। কোনো কিছু পাচ্ছি না। এখন বেলা পৌনে ১টা বাজে। বাধ্য হয়ে পিকআপে উঠছি। ৫০০ টাকা করে নিচ্ছে আরিচা পর্যন্ত। আরিচা থেকে পাবনা যাব।’

নুরুল ইসলাম বলেন, প্রত্যেক পরিবহন তিন থেকে চার গুণ বাড়তি ভাড়া নিচ্ছে। মানুষকে তারা জিম্মি করে ফেলেছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.