নিউজ ডেস্ক।।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের অধীনে প্রথম বর্ষের (স্নাতক সম্মান) ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। সোমবার (৪ জুলাই) দুপুর সাড়ে ১২টায় প্রশাসনিক ভবনের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
এ বছর ‘ক’ ইউনিটে আবেদন করেছিলেন ১ লাখ ১৫ হাজার ৬৮৯ জন। এরমধ্যে অংশগ্রহণ করেন ১ লাখ ১০ হাজার ৩৭৪ জন। পাস করেছেন মাত্র ১১ হাজার ৪৬৬ শিক্ষার্থী। যা মোট শিক্ষার্থীর ১০ দশমিক ৩৯ শতাংশ। বাকি ৮৯ দশমিক ৬১ শতাংশ শিক্ষার্থীই ফেল করেছেন। ‘ক’ ইউনিটে মোট আসন ১৮৫১টি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
