কানাডায় উচ্চ শিক্ষার আগ্রহ শুধু বাংলাদেশিদের নয়, পৃথিবীর প্রায় সব দেশের ছাত্রছাত্রীর প্রথম পছন্দ। উন্নত জীবনযাপন, চাকরি বা পড়াশোনার জন্য কানাডা বিশ্বের অন্যতম জনপ্রিয় দেশ। কানাডার বিশ্ববিদ্যালয়গুলো তাদের নিজস্ব ওয়েবসাইটে প্রতিনিয়ত ভর্তি ও স্কলারশিপের যাবতীয় তথ্য প্রকাশ করে। সুতরাং, আপনার লক্ষ্য যদি হয় কানাডার বিশ্ববিদ্যালয়ে পড়া, তাহলে অবশ্যই ওয়েবসাইটগুলো নিয়মিত ভিজিট করুন। এ ওয়েবসাইটগুলোতে ভর্তির সময় ও স্কলারশিপ-সংক্রান্ত সব তথ্য আপডেট থাকে। এইচএসসি অথবা এ-লেভেলের পর বাইরে পড়াশোনা করতে যাওয়ার সঠিক সময়। এ ছাড়া স্নাতক লেভেলে সব জায়গা থেকেই স্কলারশিপ পাওয়ার সুযোগ থাকে। দেশটিতে পড়াশোনা করতে আসা আন্তর্জাতিক শিক্ষার্থীরাও কানাডার নাগরিকদের মতো স্বাধীনতা, মানবাধিকার, সমতা ইত্যাদি সুবিধা ভোগ করে থাকেন।
বিশ্বের প্রায় সব জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব রয়েছে কানাডায়। কাজেই পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে মানুষ সেখানে গিয়ে নিজস্ব খাবার ও সংস্কৃতির সংস্পর্শে থাকতে পারে। কানাডার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট অ্যাডভাইজারের কাছ থেকেও পড়াশোনা সম্পর্কিত বিভিন্ন ধরনের পরামর্শ পেতে পারেন।
ভ্যানিয়ার কানাডা গ্র্যাজুয়েট স্কলারশিপ
কানাডায় উচ্চ শিক্ষা গ্রহণে আগ্রহী এমন শিক্ষার্থীদের কাছে সর্বাধিক জনপ্রিয় একটি বৃত্তি হচ্ছে ভ্যানিয়ার কানাডা গ্র্যাজুয়েট স্কলারশিপ। এটি কানাডিয়ান সরকারের অন্যতম সেরা বৃত্তি। প্রতি বছরই বিশ্বের বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা এই বৃত্তির সুযোগ নিচ্ছেন।
বিস্তারিত তথ্যের জন্য : https://vanier.gc.ca/en/home-accueil.html
অন্টারিও গ্র্যাজুয়েট স্কলারশিপ
অন্টারিও সরকার স্নাতক-স্নাতকোত্তর ও ডক্টরেট ডিগ্রিধারী শিক্ষার্থীদের জন্য প্রতি বছর বৃত্তির সুযোগ করে দেয়। এটিও একটি শীর্ষস্থানীয় বৃত্তি। কোনো শিক্ষার্থী স্কলারশিপ পেলে বিভিন্ন ধরনের সুযোগ পেয়ে থাকেন।
আরও তথ্যের জন্য : https://grad.uwo.ca/finances/external_funding/ots.html
লেস্টার বি. পিয়ারসন আন্তর্জাতিক বৃত্তি
টরন্টো বিশ্ববিদ্যালয় প্রতি বছর স্নাতক ছাত্রদের জন্য লেস্টার বি. পিয়ারসন ইন্টারন্যাশনাল স্কলারশিপ প্রোগ্রাম দিয়ে থাকে। বৃত্তিটি চার বছরের জন্য। টিউশন, বই, আনুষঙ্গিক ফি এবং আবাসিক খরচ বহন করা হয়ে থাকে এই স্কলাশিপে।
বিস্তারিত তথ্যের জন্য : https://future.utoronto.ca/pearson/about/#about
ক্যালগারি ইন্টারন্যাশনাল এন্ট্রান্স স্কলারশিপ
ইউনিভার্সিটি অব ক্যালগারি ইন্টারন্যাশনাল এন্ট্রান্স স্কলারশিপ হলো কানাডার মর্যাদাপূর্ণ একটি বৃত্তি, যা বিশ্ববিদ্যালয়ে স্নাতকে বৃত্তিপ্রাপ্ত আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিভিন্ন সুযোগ এনে দেয়।
বিস্তারিত তথ্যের জন্য : https://www.ucalgary.ca/registrar/awards/univer
sity-calgary-international-entrance-scholarship
ইউনিভার্সিটি অব আলবার্টা স্কলারশিপ
আলবার্টা বিশ্ববিদ্যালয় হলো শীর্ষ পাঁচ কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ের একটি, যা আন্তর্জাতিক ছাত্রদের পড়াশোনার জন্য সম্পূর্ণ বৃত্তি প্রদান করে থাকে।
বিস্তারিত তথ্যের জন্য: https://opportunitiescorners.info/alberta-university-scholarships-in-canada/
কানাডায় ইউনিভার্সিটি অব ওয়াটারলু স্কলারশিপ
স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি অধ্যয়নের জন্য আন্তর্জাতিক ছাত্রদের জন্য বিশ্ববিদ্যালয়ে ওয়াটারলু স্কলারশিপ রয়েছে। কানাডায় প্রথম সারির বিশ্ববিদ্যালয় এটি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
