এইমাত্র পাওয়া

গিনেস বুকে রেকর্ড ব্রেক করে নতুন রেকর্ড গড়ল নীলফামারীর অন্তু

সুভাষ বিশ্বাষ, নীলফামারী:
এক মিনিটে হাতের পিঠে ১০০ এবং ৩০ সেকেন্ডে ৬৫টি পেন্সিল রেখে গিনেস বুকে নাম লেখালো নীলফামারীর অন্তু। এর আগে হাতে পেন্সিল রেখে গিনেস ওয়াল্ড রেকর্ডে নাম লিখিয়ে ছিলেন দেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মনিরুল ইসলাম, তিনি ২০১৯-২০ সেশনের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী। ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের নিরারচর গ্রামের জহিরুল ইসলামের ছেলে। তার রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ল নীলফামারী সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র, সৈয়দপুর উপজেলার নীলকুঞ্জ আবাসিক এলাকার ইউনুছ আলীর বড় ছেলে। এর আগে অন্তু দ্রুততম সময়ে ১০টি মাস্ক পড়ে ও হাতের স্পর্শ ছাড়াই কলা খেয়ে গিনেস বুক ওয়াল্ডে রেকর্ড গড়ে।

অন্তু জানায়, করোনাকালীন স্কুল বন্ধ থাকায় ২০২১ সালে দুটি গিনেস রেকর্ড গড়তে সক্ষম হই। প্রথমটা স্ট্যাপলারের পিন দিয়ে শিকল তৈরী করে এবং পরে যুক্তরাষ্ট্রের জর্জ পিলের ৭.৩৫ সেকেন্ডের রেকর্ড ভেঙে মাত্র ৭.১৬ সেকেন্ডে ১০টি সার্জিক্যাল মাস্ক পরিধান করে। এবার বিশ্বোর অনেক রেকর্ডগুলোর মধ্যে থেকে আমি বেছে নিই এক মিনিট ও ৩০ সেকেন্ডে সর্বোচ্চ পেন্সিল হাতের উপর রাখার রেকর্ডটি। এই রেকর্ড দুটি ব্রেক করার জন্য আমি কিছু দিন ধরে প্রস্তুতি নেওয়ার পর সেটি আমার আয়ত্বে চলে আসে। তখন আমি রেকর্ড দুটি ব্রেক করার জন্য গিনেস বুকের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এ বছরের ১২ ফেব্রুয়ারী আবেদন করি। ৫ মার্চ গিনেস বুক আমার আবেদন গ্রহণ করে অনুমতি দেয়। তাদের নির্দেশনা মতে আমার রেকর্ড দুটির ভিডিও বার্তা পাঠানোর জন্য বলা হয়। সে অনুযায়ী, ভিডিও পাঠাই আমি। গিনেস কর্তৃপক্ষ গত ৩০ জুন ই-মেইলের মাধ্যমে আমাকে জানায় যে, আমার রেকর্ড দুটি সফল হয়েছে। আমি এবার এই ক্যাটাগরিতে বিশ্ব রেকর্ড হোল্ডার। আগামী কয়েক মাসের মধ্যে গিনেস বুকের রেকর্ড ব্রেক করার স্বাকৃতিপত্র পাঠানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.