এইমাত্র পাওয়া

নড়াইল সদর থানার ওসি প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক।।

মির্জাপুর ইউনাইটেড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে লাঞ্ছিত ও অপ্রীতিকর ঘটনার জেরে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শওকত কবীরকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার রাতে ওসি শওকত কবীরকে প্রত্যাহার করে খুলনায় রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) সংযুক্ত করা হয়েছে। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায়। তিনি বলেন, খুলনা উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) কার্যালয় থেকে তাঁকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল রাত ১১টার দিকে এসংক্রান্ত খবর পাওয়া গেছে। শওকত কবীরকে নড়াইল সদর থানা থেকে খুলনায় রেঞ্জ রিজার্ভ ফোর্সে সংযুক্ত করা হয়েছে। থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মাহামুদুর রহমানকে ওসির দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ১৭ই জুন নড়াইল সদর উপজেলার মির্জাপুর ইউনাইটেড কলেজের একাদশ শ্রেণির এক শিক্ষার্থী নিজের ফেসবুকে ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপির বহিষ্কৃত মুখপাত্র নূপুর শর্মার পক্ষ নিয়ে একটি পোস্ট দেয়া নিয়ে অপ্রীতিকর ঘটনা ঘটে। পরদিন কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তেজি শিক্ষার্থীরা কলেজে বিক্ষোভের একপর্যায়ের কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে লাঞ্ছিত করে। এ ঘটনায় জড়িত কয়েকজন শিক্ষার্থীকে গ্রেপ্তার করে পুলিশ।

ঘটনার তদন্তে গত ২৩শে জুন পুলিশ সুপার একটি কমিটি গঠন করেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.