এইমাত্র পাওয়া

পিটিয়ে শিক্ষক হত্যা মামলার প্রধান আসামির পিতা গ্রেফতার

গত রোববার ওই শিক্ষকের বড় ভাই অসীম কুমার সরকার আশুলিয়া থানায় ওই ছাত্রের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা করেন। ঘটনার পরপরই বিভিন্ন স্থানে আসামি ধরতে অভিযান শুরু করে পুলিশ। এরই ধারাবাহিকতায় গতকাল মধ্যরাতে কুষ্টিয়ার কুমারখালী থেকে ওই ছাত্রের বাবাকে গ্রেপ্তার করে আশুলিয়া থানার পুলিশ।

মামলা তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. এমদাদুল হক প্রথম আলোকে বলেন, কুষ্টিয়ার কুমারখালীর একটি ভাড়া বাসা থেকে মামলার প্রধান আসামির বাবাকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে তাঁকে আদালতে পাঠানো হবে। প্রধান আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতিবিজ্ঞান বিভাগ থেকে পাস করার পর আশুলিয়ায় চিত্রশাইলে হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকতা শুরু করেছিলেন উৎপল কুমার সরকার।

মামলার এজাহার অনুযায়ী, শনিবার দুপুরে দশম শ্রেণির ওই ছাত্র ক্রিকেট খেলার স্টাম্প দিয়ে অতর্কিতভাবে শিক্ষক উৎপল কুমার সরকারের ওপর হামলা চালায়। প্রথমে ওই ছাত্র শিক্ষকের মাথায় আঘাত করেন এবং পরে এলোপাতাড়ি পেটাতে থাকেন। এ ছাড়া স্টাম্পের সুচালো অংশ দিয়ে পেটের বিভিন্ন অংশে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় উৎপলকে প্রথমে আশুলিয়া নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়। আঘাত গুরুতর হওয়ায় পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার ভোরে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.