বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ বলেছেন, শিক্ষকতা দ্রুত অর্থে উপার্জন ও ধনী হওয়ার পেশা নয়, অর্থ উপার্জন করতে চাইলে এ পেশায় না আসাই ভালো। এটি জাতি গঠনে একটি মহৎ পেশা। যারা শিক্ষকতা পেশায় আসবেন তাদেরকে নৈতিকতা, ত্যাগ এবং দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। মেধাবীদেরকে এ পেশায় নিয়োগ দেওয়া উচিত।
রোববার ইউজিসিতে আয়োজিত কলেজ শিক্ষা উন্নয়ন প্রকল্পের (সিইডিপি) অগ্রগতি সম্পর্কিত এক সভায় এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, দেশে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে অনেক শিক্ষার্থী থাকলেও যোগ্য শিক্ষকের কারণে তাদের জ্ঞান এবং দক্ষতার ঘাটতি রয়েছে বলে মনে করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ।
ইউজিসি চেয়ারম্যান বলেন, দেশে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে অনেক শিক্ষার্থী থাকলেও যোগ্য শিক্ষকের কারণে তাদের জ্ঞান এবং দক্ষতার ঘাটতি রয়েছে। শিক্ষকদেরকে সঠিকভাবে প্রশিক্ষিত করতে পারলে এ পরিস্থিতির উন্নতি ঘটবে।
ইউজিসি চেয়ারম্যান কলেজ কর্তৃপক্ষকে নিয়োগ প্রক্রিয়ায় যথাযথ ব্যক্তিদের অন্তর্ভুক্তির আহ্বান জানান এবং বলেন অযোগ্য ও অদক্ষদের শিক্ষক হিসেবে নিয়োগ দিলে জাতি কাঙ্ক্ষিত ফল ভোগ করতে পারবে না।
অধ্যাপক কাজী শহীদুল্লাহ বলেন, দেশের শিক্ষার মান নিয়ে ইউজিসি উদ্বিগ্ন। মানসম্মত শিক্ষা জাতি গঠনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিদ্যমান পরিস্থিতি উন্নতির জন্য ইউজিসি কাজ করে যাচ্ছে।
সভায় ইউজিসি’র পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক ড. ফেরদৌস জামান, সিইডিপির প্রকল্প পরিচালক ড. একেএম মোখলেছুর রহমান এবং বিশ্ব ব্যাংকের সিনিয়র অপারেশন অফিসার ড. মোখলেছুর রহমান উপস্থিত ছিলেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
