অনলাইন ডেস্ক।।
আগামী দ্বাদশ সংসদ নির্বাচন অস্ট্রেলিয়া পর্যবেক্ষণ করবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
রবিবার নির্বাচন ভবনে তার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ব্রুআর। সাক্ষাৎ শেষে এ কথা জানান সিইসি।
এ বিষয়ে সিইসি বলেন, আলোচনা কিছুই না, উনি সৌজন্য সাক্ষাতে এসেছিলেন।
এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, তিনি কোনো পরমর্শ দেননি। উনারা কুমিল্লার নির্বাচনটা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। কুমিল্লা ইলেকশনটা ভালো হয়েছে তো শেষ পর্যন্ত কিছু হয়েছিল কিনা।মানে কেনো? সেটা আমরা এক্সপ্লেইন করেছি। বিভিন্ন রকম কথা হচ্ছিল, তাই নির্বাচনটা নিয়ে উনার ইন্টারেস্ট। সেটা আমরা এক্সপ্লেইন করেছি।
কাজী হাবিবুল আউয়াল বলেন, আগামী নির্বাচনে আমরা আমাদের মতো করে চেষ্টা করবো। আমরা আশাবাদ ব্যক্ত করেছি, নির্বাচনটা সুন্দর হবে, ভালো হবে
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
